৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৪৪তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের এ নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। নিয়োগ পাওয়াদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও…

চিত্রনায়িকা শিমলার এক মুখে দুই কথা!

র্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। এমনকি মনোনয়ন ফরমও তিনি কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীকে…

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেদের অভিযান নিয়ে ‘ফরেনসিক রিভিউ’ করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত এই আসরে ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ২০২১ সালের চ্যাম্পিয়নরা শ্রীলংকা ও তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। শুক্রবার পাল্লেকেলে ওমানের বিপক্ষে তাদের আরেকটি ম্যাচ বাকি থাকলেও সেটি কার্যত অর্থহীন। জিম্বাবুয়ে ও শ্রীলংকা সুপার এইটে উঠলেও ২০০৯ সালের পর এবারই প্রথম গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হলো অস্ট্রেলিয়া। দলের নির্বাচক টনি ডোডেমেইড জানিয়েছেন, খেলোয়াড়রা দেশে ফেরার পর পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে। ক্রিকেট ডটকম ডটএইউকে তিনি বলেন, ‘টুর্নামেন্ট যেভাবে শেষ হলো, তাতে আমরা ভীষণ হতাশ। তবে শেষ ম্যাচটি শক্তভাবে শেষ করা গুরুত্বপূর্ণ। ওমানের বিপক্ষে খেলা শেষে আমরা দেশে ফিরে পুরো বিষয়টি বিশ্লেষণ করব।’ চোটের কারণে দলের মূল পেস আক্রমণ ভেঙে পড়ে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ইনজুরির জন্য আসর থেকে ছিটকে যান, আর মিচেল স্টার্ক এই ফরম্যাট থেকে আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন। টুর্নামেন্ট চলাকালেই অধিনায়ক মিচেল মার্শও চোটে পড়লে দলের ভারসাম্য আরও নষ্ট হয়। ফর্মে থাকা স্টিভ স্মিথকে শুরুতে দলে নেওয়া হয়নি। পরে হ্যাজলউড জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলে কভার হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ডোডেমেইড বলেন, ‘বিশ্বকাপ যেখানেই হোক, আমরা জিততে চাই। পরেরটি ঘরের মাঠে—সেখানে ভালো করতে চাই। তবে তার আগে ওমানের বিপক্ষে ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই।’ তিনি আরও জানান, ২০২৮ বিশ্বকাপের পরিকল্পনার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপও মাথায় রাখা হবে। ‘সময় ও সুযোগ পেলে আবেগ দূরে সরিয়ে আমরা বিষয়গুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করব,’ যোগ করেন তিনি।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে আমরা তা…

বিশ্বকাপে ভরাডুবি, ‘ফরেনসিক রিভিউ’ করবে অস্ট্রেলিয়া

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেদের অভিযান নিয়ে ‘ফরেনসিক রিভিউ’ করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত এই আসরে ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই…

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের একটি শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাউথ চাইনা মর্নি পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে,…

সম্মানীর টাকা কর্তনের অভিযোগ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইউএনও মোনাব্বের হোসেনের

রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা তাদের সম্মানী থেকে টাকা কর্তনের অভিযোগতুলেছেন। এ বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন,…

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সব মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। সরকারের নীতি-অগ্রাধিকার…

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিন ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর…

গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের সাবেক এমডি সাফিকুর স্ত্রীসহ রিমান্ডে

‎১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।…

বক্স অফিসে লড়াই হবে শহিদ কাপুরের সঙ্গে

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে বলিউডের রুপালি পর্দায় এক বৈচিত্র্যময় লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। একদিকে বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে বেজয় নাম্বিয়ারের হাত ধরে নবাগত শানায়া…