মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিল জামায়াত – Rupantor Television

মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিল জামায়াত

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের মোটরসাইকেলে শোভাযাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের দেওয়া এমন নির্দেশনা দেশের সব শাখায় পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‍্যালি ও মোটর শোভাযাত্রা লক্ষ করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমিরে জামায়াত এখন থেকে সব জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‍্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *