সেনাবাহিনীকে তথ্য দেওয়া মিরপুরে ভাই গুলিবিদ্ধ, বোনকে কুপিয়ে আহত – Rupantor Television

সেনাবাহিনীকে তথ্য দেওয়া মিরপুরে ভাই গুলিবিদ্ধ, বোনকে কুপিয়ে আহত

রাজধানীর মিরপুরের কালশীতে দুর্বৃত্তের গুলিতে সুমন মিজি (৩২) এবং ধারালো অস্ত্রের আঘাতে তার বোন লাভলী বেগম (৪৫) আহত হয়েছেন। দুজন সম্পর্কে বড় বোন ও ছোট ভাই। গত শনিবার রাত ১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তার স্বামী এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি টিভি ক্যামেরা লাগানোর কাজ করেন। শনিবার রাতে কালশীর আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ের পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির ও মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে সুমনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে গুলি করে। এ সময় লাভলী বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মাহিমা আরও বলেন, মাল্লা কবির ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল ইয়াবা ও টাকা উদ্ধার করেছে। এই তথ্য সুমন সেনাবাহিনীকে দিয়েছেন বলে সন্দেহ ছিল মাল্লা কবিরের। সেই ঘটনার জেরে তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। গত শনিবার রাতে সুমনকে মেরে ফেলার জন্য গুলি করেন।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *