নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি – Rupantor Television

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলস কাজ করা হচ্ছে।

আইজিপি কর্মকর্তাদের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বলেন, ‘আপনাদের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না; এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে ওঠার এই সময়ে পুলিশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও বিস্তৃত করতে হবে।

২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তারা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি নিয়োগ লাভ করেছেন। এই ব্যাচের ৬০ জনসহ ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *