যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ‍যুদ্ধ হতে পারে: ইরান – Rupantor Television

যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ‍যুদ্ধ হতে পারে: ইরান

যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। গতকাল সোমবার তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। কারণ তাদের যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি। শুধু অস্থায়ী অস্ত্রবিরতি হয়েছে।’সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আরেফ বলেন, ‘আমাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে নেই।’

একদিন আগেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রামি সাফাভি বলেছিলেন, ইরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত আছে। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। যুক্তরাষ্ট-ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হয়নি।

সাফাভি বলেন, ‘আমার মনে হয় আরেকটি যুদ্ধ হতে পারে, তবে এরপর আর যুদ্ধ হবে না।’

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *