ঘরে ঢুকে প্রেমিকাকে গুলি করলেন যুবক – Rupantor Television

ঘরে ঢুকে প্রেমিকাকে গুলি করলেন যুবক

ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তরুণীকে গুলি করে খুন করলেন তার প্রেমিক।আজ সোমবার দুপুরে কলকাতার কৃষ্ণনগর উইমেন্স কলেজের কাছে এই ঘটনা ঘটে।পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত তরুণীর নাম ঈশা মল্লিক (১৯)। গুলিবিদ্ধ ঈশাকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। ঈশা দ্বাদশ শ্রেণির ছাত্রী। বাড়ি কোতোয়ালি থানার মানিকপাড়ায়। তার সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল।ঈশা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তাকে গুলি করে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, ‘মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’ অভিযুক্ত দেবরাজকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঈশার পরিবার জানায়, ঘটনার সময় বাড়িতেই ছিলেন ঈশার মা এবং ভাই। তার মা বলেন, সোমবার দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *