নতুন সোশ্যাল মিডিয়া আনল তুরস্ক – Rupantor Television

নতুন সোশ্যাল মিডিয়া আনল তুরস্ক

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনেছে তুরস্ক। নেক্সট সোসিয়াল (এনসোসিয়াল) নামের এই অ্যাপটি ইতিমধ্যে অ্যাপলের অ্যাপস্টোরের শীর্ষস্থানে চলে এসেছে। পেছনে ফেলেছে ফেসবুক ও টেলিগ্রামের মতো বৈশ্বিক অ্যাপগুলোকে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপটিকে নেক্সট টেকনোফেস্ট সোসিয়ালও বলা হচ্ছে। এতে প্রযুক্তি, লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে আপডেট থাকে। এতে টিথ্রি এআই প্রযুক্তিও যুক্ত আছে।  এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার ।

উন্মোচনের পর অল্প সময়েই ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে এটি দশ লাখেরও বেশি ব্যবহারকারী এটি ব্যবহার করতে শুরু করেছে।

গতকাল সোমবার এই প্ল্যাটফর্মে প্রথম পোস্ট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সেখানে তিনি বলেন, ‘কংক্রিটের দেয়াল ফুল ফুটেছে। আপনারা তৈরি?’ পোস্টে ‘উই আর স্টার্টি’ হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি। যুক্ত করেন দেশটির জাতীয় পতাকা, পৃথিবী ও রকেট ইমোজি।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *