‘স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে – Rupantor Television

‘স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘স্বৈরশাসকের আমলে আন্দোলন হয়েছিল। স্বৈরাচার কিন্তু সরে যায় নাই, স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে। আমাদের আত্মদানের মাধ্যমে যে স্বৈরাচারকে পতন করেছি, গণভোটের মাধ্যমে তা শক্তিশালী করতে হবে। তাই সবাইকে গণভোটের মাধ্যমে হ্যাঁ- তে ভোট দিতে হবে।’

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল ময়দানেমতবিনিবার সভায় তিনি এসব কথা বলেন।

‎ফরিদপুরে সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও নির্বাচন নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ১১টি প্রশাসন করেছি ভারসাম্য রক্ষার্থে। তাদের রিপোর্টের আলোকে গণভোটে ৪টি প্রশ্নে নির্বাচন দিয়েছি। এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন।’

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি নিয়ে প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।

  • Related Posts

    হরমুজ প্রণালির অস্থিরতা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

    বিশ্ব বিশ্ব রাজনীতির দাবার চালে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ‘হরমুজ প্রণালি’ এখন কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির স্পন্দন। ওমান ও ইরানের মধ্যবর্তী মাত্র ২১ মাইল প্রশস্ত এই…

    মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা।

    ধীরে ধীরে ঘনিয়ে আসছে পবিত্র জিলহজ মাস। এর সঙ্গে বাড়ছে ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, আরাফার দিন এবং জিলহজের প্রথম দশ দিনের রোজা শুরুর সময় নিয়ে মুসলিমদের আগ্রহের কমতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *