সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে – Rupantor Television

সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে

বিশাল এক পরিবহন প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে নরওয়ে। জনসাধারণের চোখের আড়ালেই মূলত এ কাজ চলছে। উত্তর সাগরের গভীর তলদেশে চলমান এই প্রকল্পের নাম ‘রগফাস্ট’। এটি সমুদ্রতলে একটি টানেল (সড়কসুড়ঙ্গ), যা দেশটির পশ্চিম উপকূলজুড়ে ফেরিবিহীন একটি নিরবচ্ছিন্ন সড়কপথের অংশ হবে।

এরই মধ্যে কঠিন শিলা কেটে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। পুরো সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে ২৭ কিলোমিটারের বেশি, আর এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ৪০০ মিটার নিচ পর্যন্ত নেমে যাবে।

প্রকল্পটি শেষ হলে নরওয়ের প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমবে এবং ফেরি পারাপারের প্রয়োজনও কমে আসবে। এখন ফেরি পারাপার অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল।

এই সড়কসুড়ঙ্গ নির্মাণকাজের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে জটিল প্রযুক্তিগত কাজ রয়েছে, তাই কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগবে।

  • Related Posts

    হরমুজ প্রণালির অস্থিরতা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

    বিশ্ব বিশ্ব রাজনীতির দাবার চালে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ‘হরমুজ প্রণালি’ এখন কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির স্পন্দন। ওমান ও ইরানের মধ্যবর্তী মাত্র ২১ মাইল প্রশস্ত এই…

    মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা।

    ধীরে ধীরে ঘনিয়ে আসছে পবিত্র জিলহজ মাস। এর সঙ্গে বাড়ছে ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, আরাফার দিন এবং জিলহজের প্রথম দশ দিনের রোজা শুরুর সময় নিয়ে মুসলিমদের আগ্রহের কমতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *