বাধ্যতামূলক ছুটিতে ৬ বেসরকারি ব্যাংকের এমডি – Rupantor Television

বাধ্যতামূলক ছুটিতে ৬ বেসরকারি ব্যাংকের এমডি

ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া ৬ বেসরকারি ব্যাংকে ‘অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

প্রথম ধাপে শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অডিট শুরু হবে। এজন্য শনিবার (৪ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালক পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বলা হয়, এসব ব্যাংকের এমডিরা আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে ছিলেন, তাই তাদের দায়িত্বে রেখে অডিট প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একটি নির্দিষ্ট সময়ে হওয়া সবধরনের লেনদেন যাচাই-পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা, তা দেখতে অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংকও।

সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককেও অডিটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। সবগুলো ব্যাংকই বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল।

/এএস

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *