বরিশালে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ – Rupantor Television

বরিশালে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বরিশাল প্রতিনিধি কাজি সোহান

বরিশাল বিএনপির লিফলেট বিতরণ করেন বরিশাল মহানগর বিএনপির

৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান বলেছেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেয়া দরকার।

তাই বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন, আরো উপস্থিত ছিলেন কাজি মনির হোসেন সম্পাদক হুমায়ুন কবিরসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *