দিশার বাড়িতে গুলি, গ্রেপ্তার আরও ১ – Rupantor Television

দিশার বাড়িতে গুলি, গ্রেপ্তার আরও ১

গত বছরের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার পরিকল্পনা পরিচালনা করতেন তিনি।

১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এই হামলা চালায় বলে জানা যায়। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ঘটনার দায় স্বীকার করে। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *