ঈদে টিভিতে দেখা যাবে নতুন ৬ সিনেমা

ঈদ মানেই টিভি চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। তারই অংশ হিসেবে ছয়টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এই তালিকায় রয়েছে- ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘প্রিয় মালতী’, ‘ইনসাফ’, ‘মন যে বোঝে না’ ও ‘জ্বীন থ্রি’।

ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই ৬ সিনেমা। ঈদের দিন প্রচার হবে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন থাকছে ‘দাগি’। গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় কাজ। পরিচালনা করেছেন শিহাব শাহীন।

ঈদের তৃতীয় দিনে প্রচার হবে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবীন অভিনয় করেছেন মালতী রানী দাশ চরিত্রে। সিনেমাটিতে আরও আছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী ও সমু চৌধুরী।

চতুর্থ দিনে প্রচারিত হবে ‘ইনসাফ’। সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ঈদের পঞ্চম দিনে থাকছে ‘মন যে বোঝে না’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা।

সবশেষে প্রচারিত হবে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটি ‘জ্বীন’ সিরিজের তৃতীয় কিস্তি। ভৌতিক ঘরানার এ সিনেমাতে সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গল্প উঠে এসেছে। অভিনয়ে রয়েছেন আবদুন নূর সজল ও ফারিয়া।

  • Related Posts

    ‘জীবন পুরোপুরি বদলে গেছে’

    গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের…

    ফের সিনেমায় সাদিয়া আয়মান

    অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *