পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

বুধবার (১৪ জানুয়ারি ) সকাল ৯টার দিকে পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত টানা ৬ দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । সূর্যের দেখা নেই এ জনপদে। শ্রমিকরা হাঁড় কাঁপানো ঠান্ডায় জীবিকার তাগিদে কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টির মত কুয়াশা ঝরা শুরু হয়। সারারাত গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। সকালে তো দুরের কথা, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না।

এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছিন্নমুল, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ জন। শীতের তীব্রতার কারনে কাজে যেতে না পেরে অনেকেরই জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৯টার দিকে জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তিনি জানান, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামনে আরও মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *