অপুর ভক্তদের জন্য সুখবর বিনোদন ডেস্ক – Rupantor Television

অপুর ভক্তদের জন্য সুখবর বিনোদন ডেস্ক

বিরতি কাটিয়ে গেল বছরের শেষ দিকে সিনেমার শুটিংয়ে ফিরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অপু। সৈয়দ শাকিলের পরিচালনায় সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে তৈরি হবে থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে।

পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।

পরিচালক জানান, পুরো টিম নিয়ে আগামী ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা।

ইতিমধ্যেই অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’- এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং শুটিংও শুরু করেছেন। তবে এই দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।

Image not found

  • Related Posts

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল খবরটি…

    যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    গাছের শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *