হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ‎শিরীন শারমিনের জামিন – Rupantor Television

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ‎শিরীন শারমিনের জামিন

‎জুলাই আন্দোলনে ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ডে আশরাফুল হত্যাচেষ্টা মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎‎আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই জামিনের আবেদন মঞ্জুর করেন।

‎‎শিরীন শারমিনের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম হামিদুল মিসবাহ জামিনের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এ মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারী আন্দোলন করছিল। সেখানে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালোনা হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

‎এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১১৫/১২০ জনকে আসামি করে মামলা করেন আশরাফুল।

  • Related Posts

    টোলপ্লাজায় ৬ প্রানহানির মামলা অধিকতর তদন্তের নির্দেশ

    ‎ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোলপ্লাজায় বাসের ধাক্কার ৬ জনের প্রাণহানির মামলা সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ‎‎বাদীপক্ষের নারাজি গ্রহণ করে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ…

    ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। এরই মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *