সৌম্য-শান্তর ‘ডাবল ডাক’, শুরুতেই চাপে বাংলাদেশ – Rupantor Television

সৌম্য-শান্তর ‘ডাবল ডাক’, শুরুতেই চাপে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, শুরুতেই ছন্দপতন বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রাহুলের ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

সৌম্যের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যর্থ তার ব্যাটও। সৌম্যের মতোই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। হার্ষিত রানার বলে ভিরাটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান।

/এমএইচআর

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *