শহিদ মীর মুগ্ধর রুহের মাগফিরাত কামনায় খুবিতে মিলাদ মাহফিল – Rupantor Television

শহিদ মীর মুগ্ধর রুহের মাগফিরাত কামনায় খুবিতে মিলাদ মাহফিল

বাদ জুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, মৃত্যুর আগে আন্দোলনের মধ্যে ‘পানি লাগবে পানি’-মুগ্ধর এই কথাগুলো হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। মুগ্ধর স্মৃতি সবার মাঝে অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতায় মুগ্ধর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধকে দেখে মনে হয় মুগ্ধ আমাদের মাঝে আজও বেঁচে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান গেটের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ করেছে, তিনি তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহিদের আত্মর মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য মুগ্ধ শহিদ হয়েছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষের কাছে সে অমর হয়ে থাকবে। তিনি মুগ্ধর জীবদ্দশায় ভুল-ক্রটি থাকলে সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।

  • Related Posts

    শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

    শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি-সোম-বুধবার…

    শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যে তথ্য দিলেন মন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *