যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছের শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে নেসকো সিরাজগঞ্জ দফতরের আওতাধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহের সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

  • Related Posts

    বদলে যাচ্ছে র‌্যাবের নাম

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ…

    অপুর ভক্তদের জন্য সুখবর বিনোদন ডেস্ক

    বিরতি কাটিয়ে গেল বছরের শেষ দিকে সিনেমার শুটিংয়ে ফিরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *