যুদ্ধবিরতির আগমুহূর্তেও চলছে ইসরায়েলি তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১১৭

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সময়সীমার আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেলআবিব। গত বুধবার হামাস-ইসরায়েল চুক্তির পর শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।

জানা গেছে, এখনও খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। দূর থেকেও দীর্ঘসময় কালো ধোঁয়া দেখা গেছে অঞ্চলটিতে। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাবু লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে নেতানিয়াহুর সেনারা। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের।

চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় অনেক ফিলিস্তিনি। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি। তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজায় ১৫ মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭০০’র বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার ২২ লাখ বাসিন্দার প্রায় সবাই।

/এমএইচ

  • Related Posts

    এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণার উৎসব চোখে পড়ার মতো। মনোনয়নপত্র হাতে পেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । এদিকে…

    ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *