টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত – Rupantor Television

টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। আইনটির অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে নাহলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।

বিবিসি জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। দেশটির প্রায় অর্ধেক মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।

/এআই

  • Related Posts

    হরমুজ প্রণালির অস্থিরতা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

    বিশ্ব বিশ্ব রাজনীতির দাবার চালে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ‘হরমুজ প্রণালি’ এখন কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির স্পন্দন। ওমান ও ইরানের মধ্যবর্তী মাত্র ২১ মাইল প্রশস্ত এই…

    মিশরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা।

    ধীরে ধীরে ঘনিয়ে আসছে পবিত্র জিলহজ মাস। এর সঙ্গে বাড়ছে ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, আরাফার দিন এবং জিলহজের প্রথম দশ দিনের রোজা শুরুর সময় নিয়ে মুসলিমদের আগ্রহের কমতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *