ভারতে পরীমণির নামে সিনেমা! – Rupantor Television

ভারতে পরীমণির নামে সিনেমা!

সিনেমার নাম ‘পরীমণি’, নাম শুনলেই মনে পড়ে যায় বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির কথা। কিন্তু এই অভিনেত্রীর সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন গল্পের আর এতে থাকছে না বাংলাদেশের এই তারকাও। ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’।

পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় এতে মূলত একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে। সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী। যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে “পরীমণি” ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয় বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই, এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘পরীমণি’।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *