বিশ্বকাপের ট্রফি আসছে আজ – Rupantor Television

বিশ্বকাপের ট্রফি আসছে আজ

জুনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তার আগে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের ট্রফি। বর্তমান গন্তব্য বাংলাদেশ। আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসবে ট্রফিটি।

এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ভ্রমণ এই আয়োজনেরই অংশ।

জানা গেছে, আজ দুপুর থেকে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপের মূল ট্রফিটি। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত কিছু ব্যক্তি ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতোমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসবে ফুটবলের মহাযজ্ঞ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবলের পরিধি আরও বাড়ানোর যে স্বপ্ন, সেটি আলোর মুখ দেখবে ২০২৬ বিশ্বকাপে। ১৯৩০ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি’। ‘ভিক্টোরি’ থেকে ‘জুলে রিমে ট্রফি’ হয়ে আরাধ্য শিরোপার আজকের নাম ‘বিশ্বকাপ ট্রফি’।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *