*বহু মামলার আসামি, দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ*

চুরি,ডাকাতিসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেন (৩৬) সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুই ডাকাত হলো- রমজান সিকদার আপন (২৪) ও রাজু হোসেন (২৫)।
শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) ও শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে থানার টহল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এজিবি কলোনীর আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদ এর সামনে ফাঁকা মাঠে ৮/১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৩.০৫ ঘটিকায় টহল টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ হতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালী, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগড়া, পটুয়াখালীর মহিপুর থানায় চুরি ও ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *