*আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি* – Rupantor Television

*আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি*

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ এরশাদ মিয়া (৪০) ও মোঃ রাবিক মিয়া (৩২)।
আজ শুক্রবার (০৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা।
ডিবি সৃত্রে আরও জানা য়ায়, গ্রেফতারকৃরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *