নড়াইলে তারেক রহমানের মানহানির মামলা খারিজ – Rupantor Television

নড়াইলে তারেক রহমানের মানহানির মামলা খারিজ

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি চালাতে বাদী অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ এর বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে মামলাটি দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা মামলাটি দায়ের করেন। পরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলে মামলাটি পুনঃবিচারের আদেশ দেয়া হয়। এমন অবস্থায় বাদী মামলাটি পরিচালনায় অস্বীকৃতি জানালে আদালত আজ মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

এদিকে, মামলা খারিজের আদেশে আনন্দ মিছিল বের করে নড়াইল জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/আরএইচ

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *