গাজায় তিন দিনে ৩০০ বাড়ি ধ্বংস করল ইসরায়েল – Rupantor Television

গাজায় তিন দিনে ৩০০ বাড়ি ধ্বংস করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকারাজায়তুন এলাকায় গত তিন দিনে ৩০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বাহিনী জায়তুনে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক আবাসিক এলাকা টার্গেট করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মাহমুদ বাসাল বলেন, সেনারা বিশেষ করে পাঁচতলা বা তার বেশি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু করেছে। ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরকের কারণে আশপাশের ভবনগুলোও ধ্বংস হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন. কিছু বাড়ি বাসিন্দারা ভেতরে থাকা অবস্থায় উড়িয়ে দেওয়া হয়, ফলে হতাহতের ঘটনা ঘটে। এসব ধ্বংসযজ্ঞের আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং তীব্র গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারেননি।

২০২৩ সালের বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের হামলা আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *