কাঁদলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য – Rupantor Television

কাঁদলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে সময়মতো আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেনি বলে কান্নাজড়িত কণ্ঠে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। হামলায় তিনিও আহত হয়েছেন।

আর রবিবার দুপুরে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপ-উপাচার্য বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে গ্রামবাসীর সঙ্গে মিশে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

আহত অবস্থায় আবেগাপ্লুত কণ্ঠে উপ-উপাচার্য বলেন, ‘আমার ছাত্রদের উদ্ধার করতে বলেন। আমি প্রোভিসি আহত, প্রক্টর আহত, শিক্ষকদের মারছে, শিক্ষার্থীদের মারছে। এখনো মারতেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি গাড়ি দিয়ে আহত ছাত্রদের পাঠিয়েছি। এখানে আমাদের ৪০০-৫০০ ছাত্র আহত হয়েছে।’

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেও সময়মতো তা পাননি অভিযোগ করে উপ-উপাচার্য বলেন, ‘আমরা জিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। দুই ঘণ্টা পার হয়ে গেছে, এখনো আমাদের পাশে কেউ আসেনি। আমাদের ছাত্রদের উদ্ধার করতে পারছি না।’

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দুই হাতজোড় করে বলেন, ‘আমি আহত অবস্থায় ছাত্রদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। তোমরা শান্ত থাকো। এলাকাবাসীও শান্ত হোন। এত বছর ধরে এ গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, এখন একটা কুচক্র চলছে। তোমরা কারও গায়ে হাত দিও না ভাই। শান্ত হও, শান্ত হও।’

উল্লেখ্য, আজ বিকেল চারটার দিকে সেনাবাহিনী ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *