ঈদের ইত্যাদিতে মোশাররফ করিম

ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমক। আর সেই চমকের নাম যদি হয় ইত্যাদি, তাহলে দর্শকের প্রত্যাশা যে তুঙ্গে থাকবে – তা বলাই বাহুল্য। দুই যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি যেমন পুরনো প্রজন্মের কাছে সমান জনপ্রিয়, তেমনি ডিজিটাল যুগের নতুন দর্শকরাও আগ্রহ নিয়ে উপভোগ করেন। ইউটিউবে নিয়মিত ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেওয়াই তার প্রমাণ। এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন।

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে।

শুধু উপস্থিতিই নয়- তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে। অভিনয়ের ফাঁকে ফাঁকে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু স্টুডিওতে উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ ও ভাবনার খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে। করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

  • Related Posts

    ঈদে টিভিতে দেখা যাবে নতুন ৬ সিনেমা

    ঈদ মানেই টিভি চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। তারই অংশ হিসেবে ছয়টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এই তালিকায় রয়েছে- ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘প্রিয় মালতী’, ‘ইনসাফ’, ‘মন…

    দিশার বাড়িতে গুলি, গ্রেপ্তার আরও ১

    গত বছরের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *