আমরা স্বাধীনভাবে রাজনীতি করি: আতাউর রহমান – Rupantor Television

আমরা স্বাধীনভাবে রাজনীতি করি: আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘আমরা স্বাধীনভাবে রাজনীতি করি। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো সিদ্ধান্তে এখনও আছি। কেউ যদি আমাদেরকে অবহেলা করে, তাহলে সেটাতে তো আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। আত্মমর্যাদাবোধ তো সবারই আছে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ‘কারও চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে—এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও করেনি। আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রূপরেখা ও ধরণ পরিষ্কার হবে। রাজনৈতিক মহল, সাংবাদিক, দেশপ্রেমিক জনতা ইসলামপন্থার একবক্স নীতি নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন, তা দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক। ইনশাআল্লাহ জাতির প্রত্যাশা পূরণ হবে।’

  • Related Posts

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    এবার নারী আসনে বিএনপির এমপি হতে চান মেঘনা আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *