আবারও দেখা যাবে শাকিব-চঞ্চল রসায়ন – Rupantor Television

আবারও দেখা যাবে শাকিব-চঞ্চল রসায়ন

আবারও কি দেখা যাবে শাকিব খান ও চঞ্চল চৌধুরী ম্যাজিক। দেশের জনপ্রিয় এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন ‘তুফান’ সিনেমায়। শাকিব নায়ক আর চঞ্চল ছিলেন খল চরিত্রে। দুজনই অভিনয় দিয়ে বাজিমাত করেছেন সেই ছবিতে। সেটি বক্স অফিসেও ম্যাজিক দেখিয়েছে। আবারও এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

জানা গেছে, চলতি বছর ‘তুফান ২’ সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছরে সিনেমাটি দর্শক সিনেমা হলে দেখতে পারে। সিক্যুয়েলটি নির্মিত হবে প্রথম পর্বটির চেয়েও বেশি বাজেট ও চমক নিয়ে। পরিচালনায় থাকছেন রায়হান রাফীই। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স আছে। আমাদের কাজেরও কিছু দর্শক আছে। সেটা তুলনামূলকভাবে হয়তো কম-বেশি যা-ই হোক না কেন। আমার চিন্তা ছিল, আমরা একসঙ্গে কাজ করলে সব ধরনের দর্শক পাব। সিঙ্গেল স্ক্রিনে হলভর্তি দর্শক হবে। সিনেপ্লেক্সেও পাব।’

তিনি জানান, শাকিব খানের সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *