আনুমানিক ০২ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যমানের ৭১ বোতল ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। – Rupantor Television

আনুমানিক ০২ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যমানের ৭১ বোতল ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

আনুমানিক ০২ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যমানের ৭১ বোতল ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

১। গতকাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‍্যাবের চেক পোস্টের সামনে পৌছালে র‍্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‍্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর আনুমানিক ২,১৩,০০০/- (দুই লক্ষ তের হাজার) টাকা মূল্যমানের ৭১ (একাত্তর) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহিদ শাহ (৪৩), পিতা-মৃত হানিফ শাহ, সাং-দক্ষিণ চাঁদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *