শিরোপা কেড়ে নেওয়ার পরও সেনেগালের ট্রফি প্রদর্শন – Rupantor Television

শিরোপা কেড়ে নেওয়ার পরও সেনেগালের ট্রফি প্রদর্শন

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার পরও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ট্রফি প্রদর্শন করেছে সেনেগাল। ফ্রান্সের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির আগে সেনেগাল দলের অধিনায়ক কালিদু কুলিবালি ও তার সতীর্থরা মাঠে ট্রফি নিয়ে সম্মান প্রদক্ষিণ করেন। পরে কুলিবালি ও গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি ট্রফিটি স্টেডিয়ামের বিশেষ আসনে স্থাপন করেন।

এর আগে চলতি মাসের শুরুতে আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানায়, ২০২৫ সালের আফ্রিকা কাপের ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে সেনেগাল জয়সূচক গোল করেছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে মরক্কোকে পেনাল্টি দেওয়ায় প্রতিবাদ জানিয়ে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছাড়েন। প্রায় ১৭ মিনিট পর তারা ফিরে এলে মরক্কো সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় এবং পরে সেনেগাল জয় পায়।

পরবর্তীতে মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের ভিত্তিতে আফ্রিকার ফুটবল সংস্থা রায় দেয়, ম্যাচটি সেনেগাল পরিত্যাগ করেছে বলে গণ্য হবে এবং মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক সালিসি আদালতে আপিল করেছে সেনেগাল। আদালত জানিয়েছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

পেরুর বিপক্ষে ম্যাচে সেনেগাল নিজেদের জার্সিতে দুটি তারকা চিহ্ন ব্যবহার করে—একটি ২০২১ সালের শিরোপা এবং বিতর্কিত ২০২৫ সালের শিরোপা বোঝাতে।

ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় সেনেগাল। দলের হয়ে গোল করেন নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার।

আফ্রিকা কাপের ফাইনালের পর এটিই ছিল সেনেগালের প্রথম ম্যাচ। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচটি খেলেছে তারা।

বিশ্বকাপে সেনেগাল একই গ্রুপে রয়েছে ফ্রান্স, নরওয়ে এবং বলিভিয়া অথবা ইরাকের সঙ্গে।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *