লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি নারী – Rupantor Television

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি নারী

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় ওই হামলায় প্রাণ হারান।

নিহত বাংলাদেশি নারীর নাম দিপালী। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, হামলার সময় দিপালী বৈরুতের হামরা এলাকায় তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কফিলের এক প্রতিবেশীর বরাতে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন।

এর আগে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর বুধবার লেবাননে হামলা চালিয়ে তিন শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আরও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাসহ বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি পাকিস্থানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুদ্ধবিরতি আলোচনায় শঙ্কা দেখা দিয়েছে।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *