‘রকস্টার’ লুকে চমকে দিলেন শাকিব – Rupantor Television

‘রকস্টার’ লুকে চমকে দিলেন শাকিব

অনেক ভক্তই অপেক্ষায় ছিলেন ‘নতুন শাকিব’কে দেখার। তাদের সেই অপেক্ষা ফুরাল গতকাল। অভিনেতার নতুন সিনেমা ‘রকস্টার’-এর লুক দেখে ভক্তরা চমকে গেলেন। গতকাল ছিল শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে বেলা ১১টার দিকে প্রকাশ করা তার রকস্টার লুক। পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’। জানা গেছে, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা গণমাধ্যমে বলেন, “খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুকে আমরা শাকিব খানকে দেখাব, যিনি এই সময়কে ধারণ করেন। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা ‘রকস্টার’ ক্যারেক্টার ডিজাইন করেছি।” শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে। আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *