যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত – Rupantor Television

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে চালানো এক বিমান হামলার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আর বাহিনীটির এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ভোরের দিকে ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন।

মাজিদ খাদেমি বিপ্লবী গার্ডের ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

  • Related Posts

    যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    গাছের শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে…

    বদলে যাচ্ছে র‌্যাবের নাম

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *