মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ফ্লাইট বিঘ্নিত, বন্ধ স্কুল-কলেজ – Rupantor Television

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ফ্লাইট বিঘ্নিত, বন্ধ স্কুল-কলেজ

মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে বিঘ্নিত হয়েছে একাধিক ফ্লাইট।বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, টানা দু’দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি চলছে। সোমবার মুম্বই ও সংলগ্ন অঞ্চলের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সোমবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। পাশাপাশি ৫০ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। এমন অবস্থায় জলাবদ্ধতার কারণে রাস্তায় প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না করেছে।

এ ছাড়া ভারি বৃষ্টিতে নাজেহাল ভারদের রাজধানী দিল্লিও। সেখানেও বিভিন্ন এলাকায় পানি জমে গিয়েছে এবং চলাচলে বিঘ্ন ঘটেছে।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *