মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা – Rupantor Television

মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর আবাসিক ছাত্রাবাসের মারকাজুজ তাদবির হলে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ এবং সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহারী।

ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের ঐতিহ্যবাহীপ্রথা অনুসারে ‘মাদফা আল-ইফতার’ কামান দাগান আল- আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক হল কতৃপক্ষ। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হলে উপস্থিত শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। এরপর খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় করে সবাই অনুষ্ঠানস্থলে ফিরে আসেন।

ইফতারে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন কারী ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কৃতিসন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা শরীফ সালাহউদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ-বাস্তবতা উপলব্ধি এবং আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ইখলাস ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই ইফতার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ও আন্তরিকতা বৃদ্ধি করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার সকল শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

  • Related Posts

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *