মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ – Rupantor Television

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। কোন ঘটনায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।কয়েকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এ

আহতদের কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

শেষখবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। থেমে থেমে দুই পক্ষই পরস্পরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়া করার শ্লোগান দিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

  • Related Posts

    শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

    শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি-সোম-বুধবার…

    শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যে তথ্য দিলেন মন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *