ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত জোহরার পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’ – Rupantor Television

ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত জোহরার পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’

নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’। আজ শনিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বেএকটি প্রতিনিধিদল তার বাড়িতে পরিদর্শনে যায়। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতারা।

জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরিয়তসম্মত কিনা তা যাচাই করা হচ্ছে।  এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

  • Related Posts

    ইউক্যালিপ্টাস’ গাছ কেটে ফেলার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই গাছ প্রচুর পানি শোষণ করে। তাই ইউক্যালিপ্টাস গাছ আর লাগাবেন না। এখন থেকে ফলদ, ঔষধি ও…

    সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

    রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *