ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ, জানাল ইসি

আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে। প্রাপ্ত দাবি-আপত্তির নিষ্পত্তি শেষে আগামী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

আজ বুধবার ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে ২৫ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ, খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। এ ছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।

  • Related Posts

    জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

    ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক…

    খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা আজ

    বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে আজ। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে যাওয়া নেত্রীর প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *