ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প – Rupantor Television

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মনোনয়ন চূড়ান্ত নয়। মার্কিন সিনেটে অনুমোদন পেলে তাকে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।

মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন ট্রাম্প। এখন তা সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট অনুমোদন দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

গতকাল মঙ্গলবার ট্রাম্পের বার্তাটি হোয়াইট হাউস দেশটির সিনেটে পাঠিয়েছে বলে জানা গেছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান পিটার হাস। এরপর পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায় মার্কিন পররাষ্ট্র বিভাগ।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *