বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে: এনসিপি

বিএনপি ক্ষমতা গ্রহণের পর পরইআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে বলে আশঙ্কা করছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। গেল ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা ক্ষমতায় বসে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারে। তারা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের পুনর্বাসনের উদ্যোগ নিতে পারে। এধরনের উদ্যোগ প্রতিরোধ করবে এনসিপি। আমরা ফ্যাসিজম চাই না। আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বলা হয়, সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি নেতকর্মীরা। ক্ষমতায় গেলে আরও হামলার হুমকি দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছ

ে এনসিপি।এসময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ জানিয়ে বলেন, ২০০ এর বেশি আসন বিএনপি দেয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।

এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে তিনি বলেন, বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যেকোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।

  • Related Posts

    জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা জানাল এনসিপি

    আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে…

    ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

    জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *