বাংলাদেশিদেরও ভারতে বসবাসের অধিকার আছে

বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতে বসবাসের অধিকার আছে বলে মন্তব্য করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে প্রদেশটিতে চলমান অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। তার এমন মন্তব্যে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন সৈয়দা হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতের মাটিতে বসবাসের অধিকার আছে।

সৈয়দা হামিদ আরও বলেন, তারা যদি বাংলাদেশি হয়, তাতে দোষ কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতে পারেন। কাউকে বঞ্চিত করা যাবে না। তিনি আরও বলেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অবৈধ অভিবাসীরা ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে, এ যুক্তি চরম বিভ্রান্তিকর ও মানবতার পরিপন্থি।

সৈয়দা হামিদের মন্তব্যকে মানবতার নামে বিভ্রান্তিকর উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, এ ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও পরিচয়কে দুর্বল করার শামিল। এটা আমাদের ভূমি ও জাতিসত্তার বিষয়। বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও শিখদের ওপর কেন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়? সৈয়দা হামিদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছের হতে পারেন, কিন্তু তার অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করা উচিত নয়।

এদিকে সৈয়দা হামিদের মন্তব্যের কড়া সমালোচন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত রবিবার এক্স পোস্টে তিনি লিখেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান লড়াইকে দুর্বল করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা হচ্ছে। এটা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা সতর্ক ও অটল আছি, কোনো অপপ্রচার বা চাপ আমাদের ভূমি ও সংস্কৃতি রক্ষার লড়াই থেকে বিরত রাখতে পারবে না।

  • Related Posts

    জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

    ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক…

    খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা আজ

    বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে আজ। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে যাওয়া নেত্রীর প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *