বরিশাল জামায়তে ইসলামের আমিরের সম্মেলনে মানুষের দল – Rupantor Television

বরিশাল জামায়তে ইসলামের আমিরের সম্মেলনে মানুষের দল

কাজী সোহান

কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলে

জামায়াত আমির বলেন, আগে গণহত্যার বিচার হোক। তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা।

যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে এ সময় ডা. শফিকুর রহমান বলেন, যুদ্ধ এখন শুরু হয়েছে, কর্মীরা তৈরি থাকুন। আজ বাংলাদেশের মানুষ বৈষম্য চান না।

তিনি বলেন- একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে যুদ্ধ অব্যাহত থাকবে। পাশাপাশি এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক অর্থ যদি গণহত্যা হয়, তার বিচার করবে দেশের জনগণ। এই দেশে আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ ফিরতে পারবেনা।

বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে জানিয়ে তিনি আরও বলেন, বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ইনসাফ ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।

মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *