বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত – Rupantor Television

বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাভানা ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান এবং বরিশালের দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাতে থাকা একই পরিবারের চারজন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাচালক এবং ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মু. এহতেশামুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

  • Related Posts

    ইউক্যালিপ্টাস’ গাছ কেটে ফেলার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই গাছ প্রচুর পানি শোষণ করে। তাই ইউক্যালিপ্টাস গাছ আর লাগাবেন না। এখন থেকে ফলদ, ঔষধি ও…

    সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

    রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *