প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সব মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। সরকারের নীতি-অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয় বলে জানা গেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে দলটির মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

  • Related Posts

    জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা জানাল এনসিপি

    আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে…

    ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

    জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *