নায়িকা পপিকে হত্যার হুমকি – Rupantor Television

নায়িকা পপিকে হত্যার হুমকি

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এর কারণ- পারিবারিক ও সম্পত্তির বিরোধ। হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

গেল বুধবার (১৯ নভেম্বর) পপির বড় চাচা কবির হোসেন মারা যান। চাচার মৃত্যুর সংবাদ শুনে তিনি খুলনায় যাওয়া প্রস্তুতিও নেন। তবে হুমকির কারণে তার আর যাওয়া হয়নি সেখানে।

আক্ষেপ নিয়ে পপি বলেন, ‘চাচার মৃত্যুর খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। এ কথা জেনে তারেক আমাকে হত্যার হুমকি দেয়। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আর খুলনা যাইনি। বছরখানেক ধরে আমার সঙ্গে এভাবেই চলছে।’

পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেছেন তিনি। তার দলিল থাকা সত্ত্বেও তা ভোগ করতে পারছেন না। অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। জমি ভোগ করতে গেলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

চিত্রনায়িকা আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে নিতে গেলে নানাভাবে তাকে হুমকি দেওয়া হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে। পটপরিবর্তনের পর বিএনপির নেতাদের সঙ্গে সখ্যতা করে তারেক একই কাজ করছে। এমনকি খুলনার মাটিতে গেলে আর বেঁচে ফিরতে পারব না বলেও পপিকে হুমকি দিচ্ছে।

অভিযোগের সত্যতা জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে, ‘রং নম্বর’ বলে ফোনটি কেটে দেন তিনি।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *