দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু – Rupantor Television

দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও লাশ ভেসে গিয়েছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে, সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

  • Related Posts

    ইউক্যালিপ্টাস’ গাছ কেটে ফেলার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই গাছ প্রচুর পানি শোষণ করে। তাই ইউক্যালিপ্টাস গাছ আর লাগাবেন না। এখন থেকে ফলদ, ঔষধি ও…

    সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

    রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *