দুয়ের জোড়া গোলে ফ্রান্সের দারুণ জয় – Rupantor Television

দুয়ের জোড়া গোলে ফ্রান্সের দারুণ জয়

দেসিরে দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের প্রস্তুতির অংশ হিসেবে রবিবারের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের হয়ে আরেকটি গোল করেন মার্কুস থুরাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৭৩৪ জন দর্শক।

ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুর একাদশে থাকলেও এদিন বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭৮তম মিনিটে মাঠে নামা এই তারকা বর্তমানে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি। এই রেকর্ডটি অলিভিয়ে জিরুর দখলে, যার গোল সংখ্যা ৫৭।

হাঁটুর চোটের কারণে ক্লাব ফুটবলে কিছুদিন মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে, সেখান থেকে ধীরে ধীরে ফিরে আসছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে ও হুগো একিতিকে গোল করেছিলেন। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে শেষ দিকে একটি গোল করেন ব্রেমার।

১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স গত বছরের জুন মাসের পর থেকে কোনো ম্যাচে হারেনি এবং বর্তমানে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে ১৩তম স্থানে থাকা কলম্বিয়া এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এসেছিল।

ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করেন দুয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাগনেস আকলিউশের ক্রস থেকে গোল করেন তুরাম। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে তুরামের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে। পরে ৭৭তম মিনিটে জামিন্তন কামপাজ একটি গোল শোধ দিলেও তা ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেনি।

আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। অন্যদিকে ১৭ জুন মেক্সিকো সিটিতে ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *